বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যকর চিকেন মোমো তৈরির ঘরোয়া রেসিপি

news-image

নিউজ ডেস্ক : মোমো খেতে কে না পছন্দ করেন! এটি খেতে যেমন মজা, তেমন স্বাস্থ্যকর। তবে মোমো দেশি খাবার না হলেও এর জনপ্রিয়তা অনেক। আপনি চাইলেই কিন্তু এই মোমো তৈরি করতে পারবেন ঘরে বসেই এবং খুব সহজ উপায়ে। চলুন জেনে নেই চিকেন মোমো তৈরির রেসিপি সম্পর্কে।

প্রয়োজনীয় উপকরণ-

১. চিকেন কিমা- ২ কাপ

২. ময়দা- ২ কাপ

৩. পেঁয়াজ বাটা- ৩ চা চামচ

৪. রসুন বাটা- ২ চা চামচ

৫. গোল মরিচ গুঁড়া- ১/৫ চা চামচ

৬. সয়া সস- ২ চা চামচ

৭. আদা বাটা- ২ চা চামচ

৮. লবণ- পরিমান মতো

৯. তেল- ২ টেবিল চামচ

১০. পানি- ২ কাপ

প্রস্তুত প্রণালি-

প্রথমে ময়দার সঙ্গে তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এতে ময়ান যত ভালো হবে, মোমো তেই নরম হবে। এবার একটি প্যানে তেল দিয়ে একটু গরম করে তাতে কিমা এবং বাকি সবকিছু একে একে দিয়ে একটু নেড়ে তারপর নামিয়ে নিতে হবে।

এরপর একটি পাত্রে কিমা ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এবার ময়দা মাখাটা দিয়ে লুচির মতো ছোট ছোট লেচি কেটে বেলতে হবে আর তার ভেতর একটু করে কিমার পুর দিয়ে মুখ বন্ধ করতে হবে ভালো করে।

এরপর চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটাতে হবে, পানি ফুটে উঠলে তাতে মোমোগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ১০/১২ মিনিট ভাপ দিতে হবে। ভাপ হয়ে গেলে প্লেটে সাজিয়ে সস দিয়ে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল