,

একদিনেই শিশু হাসপাতালে ভর্তি ৮০ ডেঙ্গু রোগী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা শিশু হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৭ শিশু আইসিইউতে ভর্তি আছে।

শনিবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সফি আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা শিশু হাসপাতালের পরিচালক বলেন, বিগত বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গি রোগী পাওয়া যাচ্ছে। ঢাকা শিশু হাসপাতালে একদিনে সর্বোচ্চ ৮০ শিশু ভর্তি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত এখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৫৪ জন।চলতি মাসের ২১ দিনেই হাসপাতালটিতে শিশু রোগী ভর্তি হয়েছে ২৩২ জন।এ পর্যন্ত এ হাসপাতালে ছয় জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জার্নাল- বিএইচ

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড