বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবীদের কষ্টের কথা জানালেন পরীমনি

news-image

নিজস্ব প্রতিবেদক : মাদক মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে আলোচিত অভিনেত্রী পরীমনিকে ফের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শনিবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে আদালতের শুনানি শেষে আইনজীবীদের কষ্টের কথা জানান পরীমনি। তিনি বলেন, আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা বুঝতেছেন আমার কী কষ্ট হচ্ছে? আপনারা আমার জামিন চান। আমি তো পাগল হয়ে যাবো। আপনারা জামিন চান না কেন?

এর আগে আজ সকালে পরীমনিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বিকাল ২টা ৪৫ মিনিটে তাকে এজলাসে হাজির করা হয়।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা করে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল