নাসিরনগরের কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে স্থানীয় শেখ সাদি মার্কেট চত্বরে উপজেলা কৃষকলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদের সভাপতিত্বে ও সদস্য নুরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া।

প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ছাদেকুর রহমান শরীফ।বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আবদুল গফুর,যুগ্ম সম্পাদক মোঃ আলাউদ্দিন,সাংগঠনিক সম্পাদক হরিপদ ভৌমিক দুলাল,সরাইল উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আবু আহমেদ মৃর্ধা।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সদস্য আবুল কাসেম,মোঃ নুর আলম প্রমূখ। এসময় অনুষ্ঠানে উপস্থিতিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী