কাবুলের নিরাপত্তার দায়িত্ব পেয়েছে হাক্কানি নেটওয়ার্ক

news-image

অনলাইন ডেস্ক : তালেবানরা রবিবার নিয়ন্ত্রণে নেওয়া আফগানিস্তানে রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে হাক্কানি নেটওয়ার্কের সিনিয়র সদস্যদের হাতে। যাদের সঙ্গে আল-ক্বায়দাসহ বিভিন্ন বিদেশি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দীর্ঘ দিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে নানা পক্ষের অভিযোগ।

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে পশ্চিমা গোয়েন্দাদের বরাত দিয়ে বলছে, নতুন দায়িত্বটি উদ্বেগজনক ও তালেবানের দেওয়া প্রতিশ্রুতির বিপরীত। তারা প্রতিশ্রুতি দিয়েছিল, ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনামলের চেয়ে এবার মধ্যপন্থী পথ বেছে নেবে।

গত বছর কাতারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে কুটনৈতিক আলোচনার সময় তালেবান নেতারা প্রতিশ্রুতি দেয়, আফগানিস্তান আবার বিদেশি সশস্ত্র গোষ্ঠীর নিরাপদ আশ্রয়স্থল হবে না।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ২০১১ সালের ফেব্রুয়ারিতে খলিল আল-রহমান হাক্কানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। তাকে আটক ও তথ্য প্রদানের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়। হাক্কানি জাতিসংঘের সন্ত্রাসীদের তালিকায়ও অন্তর্ভুক্ত।

অবসরপ্রাপ্ত সিনিয়র ব্রিটিশ কূটনীতিক আইভর রবার্টস বলেন, হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের কাবুলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া ‘শিয়ালকে মুরগির খামারের দায়িত্ব দেওয়ার সমতুল্য’।

কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্ট বা সন্ত্রাসবাদ-বিরোধী প্রকল্পের সিনিয়র উপদেষ্টা আইভর রবার্টস। অলাভজনক সংস্থাটি চরমপন্থী গোষ্ঠীগুলোকে নিয়ে গবেষণা করে।

তিনি বলেন, এই পদক্ষেপে আমি বিস্মিত। আমি জনসংযোগের দৃষ্টিকোণ থেকে ভেবেছিলাম, তালেবান এর থেকে একটু বেশি বুদ্ধি রাখে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী