বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব খাবার খাবেন শরীর আর্দ্র রাখতে

news-image

লাইফস্টাইল ডেস্ক : সুস্থ থাকার জন্য শরীরে আর্দ্রতা বজায় রাখা জরুরি। কারণ আমাদের শরীরে পানির অভাব হলে নানা ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। তাই চিকিৎসকেরা পরামর্শ দেন দিনে অন্তত তিন-চার লিটার পানি পান করার। এতে শরীর ভেতর থেকে সতেজ থাকবে, ক্লান্তি আসবে না সহজে।

এদিকে শুধু পানি পান করা অনেকের কাছেই একঘেয়ে লাগতে পারে। তবে শরীর আর্দ্র রাখাও জরুরি। এমন অবস্থায় করণীয় কী? এমন কোনো খাবার কি আছে যা শরীর ভেতর থেকে আর্দ্র রাখতে সাহায্য করবে? শরীরে পানির ঘাটতি মেটাতে ও আর্দ্রতা বজায় রাখতে খেতে পারেন এই খাবারগুলো-

নিয়মিত দুধ পান করুন

নিয়মিত দুধ পান করার উপকারিতা অনেক। এক গবেষণায় দেখা যায়, দিনে বারবার পানি পানের চেয়েও একবার দুধ পান করা বেশি জরুরি। কারণ দুধের তরল অংশটি শরীরের মধ্যে থাকে দীর্ঘ সময় ধরে। পানি এত সময় ধরে থাকতে পারে না। তাই পানি পানের পাশাপাশি প্রতিদিন একগ্লাস দুধ পান করুন। এতে শরীরে আর্দ্রতা বজায় থাকবে।

প্রতিদিন একটি আপেল

শরীর আর্দ্র রাখতে সাহায্য করে আপেল। আপেলের প্রায় ৮৫ শতাংশই পানি। শুধু তাই নয়, আপেল খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। ফলে শরীর দীর্ঘ সময় আর্দ্র থাকে। পানির অভাব না হওয়াতে শরীরে ক্লান্তি আসে না সহজে। তাই সুস্থ থাকার জন্য প্রতিদিন একটি আপেল খান।

ডাবের পানি খাবেন যে কারণে

পানি পানের পাশাপাশি খাবারের তালিকায় রাখবেন ডাবের পানিও। কারণ এতে থাকে প্রচুর সোডিয়াম এবং পটাশিয়াম। শরীরে যদি অতিরিক্ত পানিশূন্যতা দেখা দেয় তবে ডাবের পানি পান করতে পারেন। এটা প্রাকৃতিক উপায়ে শরীরে পানির ঘাটতি পূরণ করে। তাই ডাবের পানি পান করলে শরীর থাকবে আর্দ্র।

পাতে থাকুক দই

দই একটি প্রোবায়োটিক খাবার। প্রতিদিন একবাটি দই খেলে তা শরীরে পানির ঘাটতি পূরণ করে অনেকটাই। এতে প্রায় ৮৫ শতাংশ পানি পাওয়া যায়। দই প্রোটিন ও ইলেকট্রোলাইটসের দারুণ উৎস, যা হৃৎপিণ্ডসহ শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক রাখতে সাহায্য করে। তাই দই খান নিয়মিত। এক্ষেত্রে মিষ্টি দইয়ের থেকেও টক দই বেশি উপকারী।

শসা যে কারণে উপকারী

শসার প্রায় পুরোটাই পানি। এতে থাকে ৯৬ শতাংশ পানি। তাই গলা শুকিয়ে গেলে পানি পানের বদলে শসা খেলেও স্বস্তি মেলে। নিয়মিত শসা খেলে তা শরীর ভেতর থেকে আর্দ্র রাখে। পাশাপাশি এটি কিডনিতে পাথর, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূরে রাখে। তাই নিয়মিত শসা খান।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা