শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজও করোনায় ১৫৯ জন মারা গেছেন

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু কমছে। প্রায় এক সপ্তাহ ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা নিম্নমুখী। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫৯ জন মারা গেছেন। একদিনে মৃত্যুর হিসাবে এই সংখ্যা ৪৭ দিন অর্থাৎ দেড় মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।

চলতি বছরের ৪ জুলাই একদিনে এর চেয়ে কম মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওইদিন ১৫৩ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় মৃত ১৫৯ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ৮৭৮ জনে।

এর আগে গতকাল বুধবার (১৮ আগস্ট) ২৪ ঘণ্টায় মারা যান ১৭২ জন। তার আগের দিন ১৭ আগস্ট ১৯৮ জন মারা যান। এছাড়া গত ১৬ আগস্ট ২৪ ঘণ্টায় ১৭৪ জনের মৃত্যু হয়।

এদিকে, নতুন শনাক্ত রোগীর সংখ্যাও কমছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ছয় হাজার ৫৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।

এর আগে গতকাল বুধবার (১৮ আগস্ট) একদিনে নতুন করে সাত হাজার ২৪৮ জন করোনা রোগী শনাক্ত হন। তার আগের দিন ১৭ আগস্ট শনাক্ত হয় সাত হাজার ৫৩৫ জন। এছাড়া গত ১৬ আগস্ট ২৪ ঘণ্টায় ছয় হাজার ৯৫৯ জন রোগী শনাক্ত হয়। সেই হিসেবে শনাক্ত রোগীর সংখ্যাও কমছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা