,

আফগান জনগণের পাশে আছে পাকিস্তান: পাক সেনাপ্রধান

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওমর জাভেদ বাজোয়া বলেছেন, আফগান জনগণের পাশে আছে ইসলামাবাদ।

আফগানিস্তানের আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে মঙ্গলবার আলোচনার পর পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা জনানো হয়। খবর আনাদোলুর।

রোববার তালেবান কাবুল দখলের পর আফগান ওই প্রতিনিধিদলটি ইসলামাবাদ চলে আসে।

২০০১ সাল থেকে আফগান বিদেশি সেনা হটানোর লড়াই করে যাচ্ছে। সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক জোট আফগানিস্তান ত্যাগ করলে রক্তপাতহীন লড়াইয়ে বিজয়ী হয়ে আবারও দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান।

কাবুলের দখল নিয়ে প্রথমেই তালেবান আফগান সরকারি কর্মকর্তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। নারীদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেবে না বলেও সাংবাদ সম্মেলন করে আশ্বস্ত করে তালেবান।

কিন্তু তাদের কথায় বিশ্বাস রাখতে পারছেন না সাধারণ আফগানরা। তারা প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন।

পাকিস্তান অবশ্য জানিয়ে দিয়েছে, এখনই তারা তালেবানকে স্বীকৃতি দিচ্ছে না ইসলামাবাদ। নারী স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন না ঘটানো পর্যন্ত আফগানিস্তানের পরবর্তী সরকারকে পাকিস্তান স্বীকৃতি দেবে না।

পাকিস্তানের সেনাপ্রধান বলেন, আঞ্চলিক নিরাপত্তার জন্য আফগানিস্তানে একটি স্থিতিশীল সরকার জরুরি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা