,

‘১৬ বছরের ঊর্ধ্বে কেউ নিখোঁজ হলে সিটিটিসিকে জানাতে হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৬ বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি বাড়ি থেকে নিখোঁজ কিংবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলে এ সংক্রান্ত সব তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে অবহিত করার জন্য নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার (১৮ আগস্ট) ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, যদি কারও সন্তান হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়, তাহলে তার বিষয়ে দ্রুত থানায় জানানো প্রয়োজন। ১৬ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হয়েছে এমন তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে এ সংক্রান্ত তথ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিটকে অবহিত করতে হবে।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, দেশে লকডাউন শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলতি বছরের জুন ও জুলাই মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড