রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দি‌তে গি‌য়ে নিজ বাড়িতে বিদ‌্যুতা‌য়িত হ‌য়ে মো. আসাদ মিয়া (৩৬) না‌মে একজন নিহত হ‌য়ে‌ছেন। তি‌নি নিজেই অটোরিকশার মা‌লিক ও এর চালক।

রোববার রাত সা‌ড়ে ৭টার দি‌কে উপজেলার বাকল‌জোড়া ইউনিয়নের শ্রীরাম খিলা গ্রা‌মে এ ঘটনা ঘটে। ‌নিহত আসাদ একই গ্রামের মো. আমজাদ আলীর ছে‌লে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদ মিয়া সারাদিন জমিতে কৃষি কাজ ক‌রে বিকেলে নি‌জের অটোরিকশা পরিষ্কার ও ধৌত ক‌রেন। বিদ্যুৎ এলে প‌রের‌দিন রিকশাটি চালা‌নোর জন্য সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে চার্জ দি‌তে বিদ্যুৎের সং‌যোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হন। চিৎকার দি‌লে তার স্ত্রী দ্রুত মেইন সুইচ বন্ধ ক‌রেন। পরে বাড়ির আশপাশের লোকজন উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে আস‌লে কর্তব্যরত চিকিৎসক আসাদ‌কে মৃত ঘোষণা ক‌রেন।

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ হাসপাতা‌লে নিহ‌তের সুরতহাল প্রতি‌বেতন তৈ‌রি করে। প‌রিবা‌রের আবেদ‌নের প্রেক্ষি‌তে ঊর্ধ্বতনের সা‌থে কথা ব‌লে স্বজনের কা‌ছে লাশ হস্তান্তর ও অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে ব‌লে জানান তিনি।