,

মমেকে আরও ১৩ জনের মৃত্যু

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন।

সোমবার (১৬ আগস্ট) সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিরিনা (৫০), সিরাজ মিয়া (৫৫), ভালুকার আমির আলি (৭০), নেত্রকোনার কেন্দুয়ার জম্মাত আলি (৯০)।

উপসর্গ নিয়ে মৃত হলেন- ময়মনসিংহ সদরের সিরাজ (৭৬), রাশেদা (৭০), ধোবাউড়ার আয়েশা খাতুন (৭৫), ফুলপুরের গিয়াস উদ্দিন (৭৫), গফরগাঁওয়ের নজরুল ইসলাম (৬৫), নেত্রকোনা সদরের রতন মিয়া (৫০), রেনু আক্তার (৩৫), জামালপুর সদরের মরিয়ম (৬৫), টাঙ্গাইল ঘাটাইলের সুকুর মাহমুদ (৮০)।

ডা. মহিউদ্দিন খান আরও বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৬৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭০৮টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের