সেপটিক ট্যাংকে প্রাণ গেল বাবা-ছেলের

news-image

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকালে উপজেলার সিংহঝুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের গিরিন দাসের ছেলে মধু দাস (৫৫) ও তার ছেলে সাগর দাস (২৭)।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসেন শ্রমিক মধু দাস। ট্যাংকে নামার পর তার আর কোনো সাড়া না পাওয়ায় তার ছেলে সাগর দাসকে খবর দেয়া হয়।

খবর পেয়ে সাগর দাসও এসে সেপটিক ট্যাংকে নেমে পড়েন। কিন্তু কিছুক্ষণ পর তারও আর কোনো সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে যশোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাস অথবা অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী