বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাগের মাথায় কখনো কারও বিরুদ্ধে কিছু বলতে নেই : কোয়েল

news-image

বিনোদন ডেস্ক : ছোটবেলার দুর্গাপুজা মানেই ঠাকুরের কাছে এক মুঠো প্রার্থনা আর ইচ্ছেপূরণের দিন গোনা। শনিবার সেই গল্পই শোনালেন কোয়েল মল্লিক। ঘোর বর্ষাতেই মাঝেমধ্যে উঁকি দিচ্ছে ঝকঝকে নীল আকাশ। পুজা পুজা গন্ধও ভাসছে। সেই অনুভূতি ছড়িয়ে পড়েছে কোয়েলের মনেও। তারই সূত্র ধরে পুরনো ভিডিও আরও একবার সামনে এনেছেন তিনি। এবং ফাঁস করেছেন, ছোট বেলায় তার কাছে দুর্গাপুজা মানেই ‘তথাস্তু ভগবান’!

বিষয়টা কী? খোলসা করেছেন নিসপাল সিংহ রানের ঘরনি। ভিডিওতে বলেছেন, ‘রামায়ণ’, ‘মহাভারত’ দেখে বড় হয়েছি। ধারাবাহিকগুলোতে দেখতাম, ভগবানের কাছে প্রার্থনা করলেই তারা হাত তুলে বলতেন, তথাস্তু। সেই থেকে মনে হয়েছিল, সত্যিই ‘তথাস্তু ভগবান’ বলে কেউ আছেন। তিনি সবার প্রার্থনা শোনেন। ইচ্ছে পূরণ করেন।’

কোয়েলও তাই পুজার আগে তার যা যা চাই তার লম্বা ফর্দ বানাতেন। মনে মনে ভাবতেন, এ বারেই তার সব আশা পূর্ণ হবে।

তিনি জানান, একবার একটি প্রার্থনা পূর্ণও করেছিলেন তার ‘তথাস্তু ভগবান’! কী সেটা? স্কুলে এক শিক্ষিকার কাছে প্রচণ্ড বকুনি খেয়েছিলেন কোয়েল। তার পরে বোধহয় মনে মনে তার নামে কিছু জানিয়েছিলেন তার আরাধ্য ঈশ্বরকে। হঠাৎ গুরুতর অসুস্থ সেই শিক্ষিকা। বেশ কিছু দিন স্কুলেও আসতে পারেননি। তখন তার খুব মন খারাপ হয়েছিল।

এর থেকেই শিক্ষা নিয়েছিলেন অভিনেত্রী। বুঝেছিলেন, রাগের মাথায় কখনো, কারোর নামে কিছু বলতে নেই। মনে মনেও না। অনেক সময় এতে হিতে বিপরীত হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল