,

পদ্মা সেতুর পিলারে ক্ষতির ছবিটি ভুয়া: কর্তৃপক্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেরির ধাক্কায় পদ্মা সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার একটি ভাইরাল ছবি আসল নয় বলে জানিয়েছে সেতু বিভাগ। তাদের ধারণা, অপপ্রচার চালাতে ভুয়া ওই ছবি প্রচার করা হচ্ছে, যেখানে ক্ষতি অনেক বেশি বলে দেখানো হয়েছে।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘ভুয়া ছবিটি আমাদের নজরে এসেছে। এটি যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আজ (শনিবার) লৌহজং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’

সেতু বিভাগ সূত্র জানায়, এক মাসে চারবার ফেরির ধাক্কা লাগলেও পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি। পিলারের পাইল ক্যাপে সামান্য পলেস্তারা উঠে গেছে, যা মেরামত করতে সামান্য অর্থ ব্যয় হবে। তবে ভাইরাল হওয়া ছবিটিতে সেতুর পিলারের ক্ষতি বড় করে দেখানো হয়েছে।

এদিকে এক মাসের মধ্যে চারবার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনার পেছনে চালক-সুকানিসহ দায়িত্বশীলদের অসতর্কতা ও নদীর তীব্র স্রোতকে মূল কারণ হিসেবে গণ্য করছে কর্তৃপক্ষ। এই রুটে ফেরি চলাচল বন্ধ না করে পরিচালনায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্রোত বেশি হলে ফেরি চলাচল বন্ধ থাকবে।

রাজধানীর অফিসার্স ক্লাবে গত শুক্রবার রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থা, পদ্মা সেতু প্রকল্প কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পদ্মা সেতু প্রকল্পের পরামর্শকেরা বলেছেন, ফেরির ধাক্কায় সেতুর ক্ষতির কোনো আশঙ্কা নেই। কারণ, সেতুটির পিলার এমনভাবে তৈরি করা হয়েছে, যেন তা ভারী নৌযানের ধাক্কা সামলাতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড