,

পরীমনিকে মুক্তি না দিলে শাহবাগে সমাবেশের ঘোষণা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’ নামে একটি সংগঠন। তারা পরীমনির গ্রেফতারকে ‘অন্যায়’ দাবি করে অবিলম্বে এ নায়িকার মুক্তি চেয়েছে। অন্যথায় আগামী শনিবার (২১ আগস্ট) শাহবাগে সমাবেশেরও হুঁশিয়ারি দিয়েছে তারা।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হয়ে চিত্রনায়িকা পরীমনি দুই দফায় রিমান্ড শেষে কারাগারে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে পরীমনির মুক্তি চেয়ে বলেন, তাকে মুক্তি না দিলে শিগগিরই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে এবং আগামী শনিবার শাহবাগে সমাবেশ কর্মসূচি পালিত হবে।

মানববন্ধনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী মাহমুদ সুলতানা বলেন, ‘যেভাবে একজন মেয়েকে নিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফেসবুকে বাজে মন্তব্য করা হচ্ছে, তাতে আমরা নারীরা শঙ্কিত না হয়ে পারি না। কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়াই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।’

যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘আজ একজন নারীকে পণ্যে রূপান্তর করা হচ্ছে, পুলিশ ও র‌্যাবকে দিয়ে তারা যে আজকে একটা নাটক মঞ্চস্থ করেছে। পরীমনি শুধু একজন নারী নন, তিনি একজন মানুষ, তার ন্যায়বিচার পাওয়ার অধিকার হরণ করা হচ্ছে।’

‘বিক্ষুব্ধ নাগরিকজন’র প্রধান সমন্বয়ক রবিয়া হোসেন বলেন, ‘পরীমনির মতো নারীদের হেয়প্রতিপন্ন করে কিছু কিছু মিডিয়া দেশকে একটি তালেবানি রাষ্ট্র হিসেবে কায়েম করতে চায়। তাদের সেই শখ পূরণ করতে দেয়া হবে না। আমরা শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব এবং আগামী শনিবার শাহবাগে সমাবেশ করবো।’

বক্তা মঞ্জুর নাহার বলেন, ‘পরীমনিকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমরা সাধারণ নাগরিক হিসেবে পরীমনির মুক্তি দাবি করছি। অন্যথায় পরীমনির পক্ষে পিটিশন করবো। পরীমনি গ্রাম থেকে আসা এক মেয়ে। কারা তাকে ফাঁদে ফেলে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে গেছে আমরা তা জানতে চাই। যেন কোনো মিডিয়া বা ফিল্ম ইন্ডাস্ট্রির মেয়ে তাদের পথ থেকে যেন বিচ্যুত না হয় আমরা তা নিশ্চিত করতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড