বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করাচিতে বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৪৩

news-image

পাকিস্তানের করাচিতে একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন। নিহতরা সবাই দেশটির ইসমাইলিয়া সম্প্রদায়ের লোক। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৬ জন নারী। পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

করাচির সাফোরা চক এলাকায় বুধবার বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিন থেকে চারটি মোটরসাইকেলে করে আটজন লোক এসে বাসটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। কিন্তু বাসের বাইরের অংশে কোনো গুলির চিহ্ন নেই। তাই মনে করা হচ্ছে, বন্দুকধারীরা বাসে উঠে গুলি চালিয়েছে।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলাকারীরা বাসে উঠে যাত্রীদের মাথায় গুলি করে হত্যা করে।
অপর এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বন্দুকধারীরা বাসটি থামিয়ে তাতে উঠে পড়ে। এরপর নির্বিচারে গুলি চালায়। হতাহতের বাইরে কেউ নেই এমনটা নিশ্চিত করেই তারা পালিয়ে যায়।

তিনি জানান, বাসটিতে ৫২ জন যাত্রী ধরে। কিন্তু হামলার সময় বাসটিতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ছিল। যাত্রীদের বেশির ভাগই দেশটির ইসমাইলিয়া সম্প্রদায়ের লোক বলে জানান তিনি। এক উদ্ধার কর্মকর্তা জানান, হামলার সময় বাসটিতে ৫০ থেকে ৬০ যাত্রী ছিল।

তবে ইসমাইলিয়া ন্যাশনাল কাউন্সিলের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলায় পাঁচজন নিহত এবং নারী ও শিশুসহ বেশ কিছু আহত হয়েছেন। বাসটি তাদের কল্যাণ বোর্ড পরিচালিত বলে জানান তিনি। ওই কর্মকর্তা জানান, আহতদের স্থানীয় মিমন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। সূত্র : ডন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা