,

পেটে করে ইয়াবা পাচার, ইয়াবার বিষেই পাচারকারীর মৃত্যু

news-image

কক্সবাজার প্রতিনিধি : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পেটে করে ইয়াবা পাচার করতে একটি বিশেষ কৌশলে বেলুনে মোড়ানা ১৭ প্যাকেট ইয়াবা খায় কক্সবাজারের টেকনাফের মো. মোস্তাফা (২৪)।

বুধবার রাতে টেকনাফ থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের উদ্দেশ্যেই ওই কাজ করেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হোয়াইক্যং চেকপোস্ট সংলগ্ন গ্রামের আবুল হাশেমের ছেলে। কিন্তু বিধিবাম, চট্টগ্রামে রওয়ানা দেয়ার আগ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন তিনি। নেয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে ওয়াশ করে বের করা হয় ১২ প্যাকেট ইয়াবা।

কিন্তু বাকি ৫ প্যাকেট ইয়াবা ফেটে যাওয়ায় সেগুলো বের করা সম্ভব হয়নি। তাই অবস্থা বেগতিক দেখে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

নিহতের মা আনোয়ারা বেগমের বরাত দিয়ে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমান বলেন, ছেলে ইয়াবা সেবনের পরে প্রথমে বাড়িতে কবিরাজ নেয়া হয়। ওখানে ১২ প্যাকেট ইয়াবা বের করা হয়। এরপরে বিষক্রিয়ায় গড়াগড়ি করায় স্থানীয় হাসপাতালে নেয়া হয়। অবস্থা বেগতিক দেখে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পরে তিনি মারা যান। ইয়াবার বিষক্রিয়ার কারণেই ছেলেটি মারা গেছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শাহীন মোহাম্মদ আবদুর রহমান বলেন, ছেলেটির মৃতদেহ ময়নাতদন্ত করার সময় পেটের ভেতর ইয়াবার ৫টি প্যাকেট পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।ইয়াবাগুলো গলিত হওয়ায় গণনা করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম