,

একদিনে রেকর্ড ২৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২২১ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৬ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮২৪ জন ও ঢাকার বাইরে ৭২ জন ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬৯ জনসহ মোট ১৯৪ জন রোগী ভর্তি হন। অপরদিকে ঢাকার বাইরের ২১ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে দুইজন, রাজশাহী বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে একজন ভর্তি হন।

এছাড়া চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে মৃত ২২ জনের তথ্য পর্যালোচনা করার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি পর্যালোচনা কমিটি।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১২ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৫ হাজার ৪৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫১৬ জন।

চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ২৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং ১২ আগস্ট পর্যন্ত ২ হাজার ৭৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড