পরীমণির ভিডিওতে ৪ কোটি ভিউ, এগিয়ে এলো কয়জন?

news-image

তিনি যখন একটা ছবি আপলোড করতেন, সেখানে হুমড়ি খেয়ে পড়ত অনুসারীরা। আবার কমেন্ট বক্সে উঠত নানারকম মন্তব্যের ঝড়। প্রশংসা আর নিন্দা তার দিকে ছুটে আসত বানের জলের মতোই। কিন্তু কোনো কিছুই গায়ে মাখতেন না তিনি। বরং নিজের মতো করেই জীবন ধারণ করতেন।

বলছি ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির কথা। যিনি বর্তমানে রয়েছেন পুলিশি রিমান্ডে। মাদক মামলায় গ্রেফতারের পর তার রিমান্ড চলছে। তার মামলাটি তদন্ত করছে সিআইডি।

পরীমণিকে গ্রেফতার করা হয় গত ৪ আগস্ট। ওই দিন বিকালে তার বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। কিন্তু র‍্যাব সদস্যরা তার বাসার দরজায় হাজির হলেও সঙ্গে সঙ্গে পরী দরজা খোলেননি। তিনি তখন ফেসবুক লাইভে আসেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে সবার সহযোগিতা কামনা করেন।

পরী জানান, তার বাসার দরজায় কারা যেন এসেছে। ভেতরে ঢোকার জন্য জোরাজুরি করছে। কিন্তু পরিচয় দিচ্ছে না। ওই অবস্থায় তিনি থানায় যোগাযোগ করেন, কিন্তু কোনো সাড়া পাননি। পাশাপাশি সাংবাদিকসহ শোবিজ অঙ্গনের সহকর্মীদেরও সহযোগিতা কামনা করেন।

টানা ৩১ মিনিট ৫৪ সেকেন্ড লাইভে ছিলেন পরীমণি। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সেই ভিডিও কেবল তার পেজ থেকেই ৩ কোটি ৯০ লাখের বেশিবার দেখা হয়েছে। এতে রিঅ্যাকশন পড়েছে ১ কোটি ৯ লাখের বেশি। আর মন্তব্য রয়েছে প্রায় সাড়ে ৭ লাখ! ১ লাখ ৫৫ হাজারের বেশি মানুষ ভিডিওটি শেয়ার করেছে। এছাড়া আরও বহু পেজ ও গ্রুপ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। সেগুলো হিসাব করলে ভিউ ছাড়াবে অন্তত ৫ কোটি!

দেশের কোনো তারকার লাইভ কিংবা ভিডিও এর আগে এতো বেশি রেসপন্স পায়নি। প্রশ্ন হলো, কোটি কোটি মানুষ পরীমণির ভিডিওটি দেখেছেন, তার অসহায় চিৎকার শুনেছেন, কিন্তু এগিয়ে এসেছেন কয়জন?

ভিডিওটির কমেন্টবক্সে গিয়ে দেখা যায়, সহযোগিতা কিংবা সহমর্মিতা তো দূরের কথা, উল্টো তাকে নিয়ে অশ্রাব্য সব মন্তব্যের উল্লাসে মেতেছেন সবাই। আবার অনেকে এই ভিডিও ব্যবহার করে ফেসবুক ও ইউটিউবভিত্তিক বাণিজ্যেও সরব হয়েছেন। দিনশেষে পরী রয়ে গেলেন একাই!

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী