,

খুলনা বিভাগে ২০ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৬৪০জনের।

বুধবার (১১ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) বিভাগে ২৫ জনের মৃত্যু এবং ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে খুলনায়।

উল্লেখ্য, খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ এক হাজার ৮০২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৭০২৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৫১৬ জন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান