বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে খুলছে হোটেল,পর্যটন স্পটে যেতে না

news-image

জেলা প্রতিনিধি : করোনার দ্বিতীয় ঢেউয়ে সারাদেশে বিধিনিষেধ আরোপ করায় বন্ধ হয়ে যায় কক্সবাজারের হোটেল-মোটেল-রেস্তোরাঁ ও পর্যটন স্পট। ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা বুধবার (১১ আগস্ট) থেকে উঠে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সবকিছু শুরু হলেও কক্সবাজার সৈকত ও অন্যান্য পর্যটন স্পটে যেতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে হোটেল-মোটেল খোলা হলেও হোটেল কক্ষ ভাড়া দেয়া যাবে না পর্যটকদের।

কক্সবাজার জেলা প্রশাসন বলছে, শুধু জীবন ও জীবিকার তাগিদে যারা কক্সবাজার আসবেন তাদেরই রাখা যাবে এসব হোটেল-মোটেল। কক্সবাজারে আগতরা কোনোভাবেই সমুদ্র সৈকতে নামতে পারবেন না। দর্শনীয় স্থানগুলোতেও যেতে পারবেন না।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে পর্যটন ব্যবসায়ীদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।

কক্সবাজার হোটেল-মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, ‘প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে একটি হোটেলের অর্ধেক কক্ষ ভাড়া দেয়া যাবে। কোনোভাবেই পর্যটককে কক্ষ ভাড়া দেয়া যাবে না। যারা কক্সবাজার আসবেন তাদের পর্যটন স্পটে যেতে বারণ করতে হবে। বিজ্ঞাপন প্রচার করা যাবে না।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আমিন আল পারভেজ বলেন, গত ২৪ জুন পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকেই এ সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে।

তিনি আরও বলেন, ‘জরুরি কাজে যারা কক্সবাজার আসবেন শুধু তাদেরই হোটেলে রাখা যাবে। আগতরা পর্যটন স্পটগুলোতে যেতে পারবেন না। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চভাবে নিশ্চিত করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল