,

টিকা গ্রহণে উদ্বুদ্ধ করে নেত্রকোনা যুবলীগের প্রচারণা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রান্তিক জনগণকে সরকার প্রদত্ত বিনামূল্যে করোনা টিকা গ্রহণ ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে নেত্রকোনা জেলা যুবলীগ।

সোমবার দিনব্যাপি কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে হিজবুল্লাহ খান সানির নেতৃত্বে এ কর্মসূচি পালন করে নেত্রকোণা জেলা যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা।

এসময় সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং তাদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে দেয় জেলা যুবলীগের স্বেচ্ছাসেবীরা।

গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা যুবলীগের এই কর্মসূচীটি নেত্রকোনা শহরের কুড়পার এলাকা থেকে শুরু করে মদন বাসস্ট্যান্ড, কাইলাটি ইউনিয়নের বালি বাজার, লক্ষিগঞ্জ ইউনিয়ন বাজার, নসিবপুর বাজার, আমতলা ইউনিয়নের দেওপুর বাজার, দুগিয়া বাজার হয়ে শহরের ইসলামপুর মোড়, পান মহল, রাজুর বাজার, গরুহাট্টা, বড় বাজার, তেরিবাজার,জেলা আওয়ামী লীগের কার্যালয়, ছোট বাজার, শহিদ মিনার মোড়, মোক্তার পাড়া, ফৌজদারি ব্রিজ মোড়, হাসপাতাল মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে জন্য মাইকিং করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের