বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাউ দুধের তৈরি মজার পায়েস

news-image

নিউজ ডেস্ক : পায়েস খেতে কে না পছন্দ করে! অনেকেরই পছন্দের খাবারের মধ্যে পায়েস অন্যতম। আমাদের দেশে অনেক ধরনের পায়েস তৈরি হয়, এর মধ্যে ‘দুধ লাউ’ অধিকাংশ মানুষেরই খুব প্রিয়। আপনি চাইলেই মজাদার এই পায়েসটি খুব কম সময়ে এবং কম উপকরণে চটপট বানিয়ে ফেলতে পারবেন। এছাড়া আমরা সবাই জানি লাউ স্বাস্থ্যের জন্য অনেক উপকারি। স্বাদ আর স্বাস্থ্যের যত্ন যদি একসাথেই হয় তবে মন্দ কি।

|আরো খবর
বাড়িতেই ডাব চিংড়ি রান্নার সহজ রেসিপি
লোভনীয় স্বাদে গরুর ভুড়ি ভুনা
ঈদে বিফ শাহী রেজালা আনবে বাড়তি স্বাদ
চলুন জেনে নেই ‘লাউ দুধের’ পায়েস রান্নার ঘরোয়া রেসিপিটি-

প্রয়োজনীয় উপকরণ

১. কচি লাউ- ১টি

২. কিসমিস- ২ টেবিল চামচ

৩. এলাচ- ৩টি

৪. দারচিনি- বড় ২টি

৫. তরল দুধ- ২ কেজি

৬. চিনি- পরিমাণ মতো

৭. লবণ- সামান্য

প্রস্তুত প্রণালী

প্রথমেই যেটা করবেন লাউ ধুয়ে খোসা ছাড়িয়ে নেবেন। লাউ মাঝখান দিয়ে কেটে বিচিসহ অংশটুকু ফেলে দেবেন। তারপর কুচি করে কেটে নিন এবং সেটা গরম পানিতে ৮-১০ মিনিট ভিজিয়ে রাখুন।এরপর একটি পাতিলে তরল দুধ জ্বালিয়ে নিন। এতে এলাচ, দারচিনি ও পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে জ্বাল দিয়ে দুধ ঘন করতে থাকুন। তারপর ঘন দুধের মধ্যে কিসমিস ও ভাপ দেয়া লাউ কুচি দিয়ে অল্প কিছু সময় নাড়তে থাকুন। দুধের মিশ্রণটি ঘন পায়েসের মতো হলে এবার একটি সার্ভিং ডিশে ঢেলে নিন। সাথে বাদাম, কিসমিস আর জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন এই মজার লাউ দুধের পায়েসটি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা