নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা

news-image

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইসমত আরা (৩১) নামে এক নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা দেয়া হয়েছে।

শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

টিকা গ্রহিতার স্বামী নাহিদুল হক স্বপন জানান, পাটকিয়া বাড়ী দাখিল মাদরাসা টিকা কেন্দ্রে কোনো শৃঙ্খলা নেই। এক সঙ্গে অনেককে বসিয়ে টিকা দেয়া হচ্ছে। সকালে তার স্ত্রী টিকা নিতে গেলে স্বাস্থ্যকর্মী তার বাম হাতে টিকা দেয়। টিকা দেয়া শেষে তার স্ত্রী টিকা দেবার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। সে সময় আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা দেন। এখন তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তায় রয়েছেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বলেন, ভুলবসত এক মহিলাকে দুই ডোজ টিকা দেয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনার পর থেকে ওই মহিলার স্বাস্থ্যগত খোঁজ রাখা হচ্ছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন। ভিড় বেশির কারণে এটা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী