ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার ৬১ হাজার করোনার টিকা দেওয়া হবে

news-image
 এদিকে শুক্রবার সারা দিন জেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়ার বিষয়ে মাইকিং করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১ থেকে ১২ নম্বর ওয়ার্ডের গণটিকাদানকেন্দ্রগুলো হলো মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় (সিও অফিস–সংলগ্ন), ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ, মুন্সেফপাড়ার ক্রিসেন্ট কিন্ডারগার্টেন, পূর্ব পাইকপাড়ার হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যপাড়ার হুমায়ুন কবির পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৈরতলার দক্ষিণ পৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোকর্ণঘাটের গোকর্ণঘাট উচ্চবিদ্যালয়, কাজীপাড়ার পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌড়াইলের সাহেরা গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলেজপাড়ার নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়, শিমরাইলকান্দির শিমরাইলকান্দি বিএডিসি কার্যালয় ও ভাদুঘরের ভাদুঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান  বলেন, গণটিকাদান কর্মসূচির জন্য পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। জেলার সব উপজেলার স্থানীয় প্রশাসন ও পুলিশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্ট ও স্কাউট প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। প্রতিটি ইউনিয়নের তিনটি বুথে ২০০ করে মোট ৬০০ জনকে করোনার টিকা দেওয়া হবে। প্রথম দিন জেলায় কমপক্ষে ৬১ হাজার ২০০ মানুষকে টিকা দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান