বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে পিকআপ-ট্রাক মুখোমুখি, চালক নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুর সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক আবদুল হাই (২৫) নিহত হন। শুক্রবার ভোরে দূর্ঘটনায় নিহত আবদুল হাই হবিগঞ্জের বাহুবলের দক্ষিণ ডোবাই গ্রামের আফতাব আলীর ছেলে।

পিকআপের আহত অন্য যাত্রীরা হলেন, মালেক মিয়া (৩০), সিরাজ আলী (৩৫), মোজাহি (২২)।

স্হানীয় সূএে জানা যায়, ভোরে মহাসড়কের ইসলামপুর এলাকায় সিলেটগামী মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক আবদুল হাই। পরে পিকআপ ভ্যানের আহত যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, আমরা মহাসড়কে দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্হলে পুলিশ পাঠিয়েছি। নিহত পিকআপ চালকের মরদেহ থানায় আছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা