রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের ওষুধ কেনার টাকা ধার নিতে গিয়ে গণধর্ষণের শিকার মা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়ের জন্য ওষুধ কেনার টাকা ধার আনতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১১টায় উপজেলা সদরের মীরপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোয়ালখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড মীরপাড়ার বদি আলমের ছেলে কামাল হোসেন (প্রকাশ ধামা কামাল) (৪২), নুরুল ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (২৮) ও ৫ নং সারোয়াতলী ইউনিয়নের আবুল বশরের স্ত্রী রোকেয়া বেগম (৩০)।

মামলার বাদী জানান, শনিবার বিকেলে তার শিশু মেয়ে অসুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ফার্মেসি থেকে ওষুধ কিনতে গেলে পূর্বপরিচিত রোকেয়া বেগমের কাছে ফোনে ২ হাজার টাকা ধার চান। রোকেয়া বেগম রফিক নামের এক ব্যক্তির মাধ্যমে ভুক্তভোগীকে জাহান ম্যানশনের ভাড়া বাসায় নিয়ে যান। এ সময় রোকেয়া বেগম, ওই এলাকার কামাল হোসেন প্রকাশ ধামা কামাল ও গিয়াস উদ্দিন নামের দুই ব্যক্তি পাশের একটি ফাঁকা কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে তারা হাতের মোবাইল ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে তারা চড়-থাপ্পড় মারতে থাকে এবং রোকেয়া বেগম কক্ষ থেকে বের হয়ে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। এরপর ওই দুইজন পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে পার্শবর্তী লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, টাকা ধার দেয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয়। শনিবার রাত ১১টার দিকে অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু