,

করোনার হেলথ পাস: প্রতিবাদে উত্তাল ফ্রান্স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৯ আগস্ট থেকে নতুন আইন জারি করতে যাচ্ছে ফ্রান্সের এমানুয়েল ম্যাঁক্রোর সরকার। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছে ফ্রান্সের হাজার হাজার মানুষ। রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে। আইন অনুযায়ী, ৯ আগস্টের পর কেউ যদি কফি শপ বা রেস্তোরাঁয় যেতে চান, তবে তার অ্যান্টি-করোনাভাইরাস পাস থাকতে হবে। বিমানে ভ্রমণ বা আন্তঃনগর ট্রেনে যাতায়াতের ক্ষেত্রেও লাগবে এই পাস।

সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্সের প্যারিসসহ বেশ কয়েকটি শহরের মানুষ। শনিবার বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। আহত হন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন। আটক করা হয়েছে অনেককে আন্দোলনকারীকে। নিরাপত্তা নিশ্চিতে তিন হাজারের মতো পুলিশ মোতায়েন রয়েছে প্যারিসে।

রোববার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের
তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ফ্রান্স। সম্প্রতি দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় রেস্টুরেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশে বিশেষ পাস প্রয়োজন হবে বলে ঘোষণা দেয় সরকার। এ সংক্রান্ত একটি বিলও পাস হয় পার্লামেন্টে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের