আরও ১৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে

news-image

নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ১৭০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬৪ জন ঢাকায় এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ জন ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৬৭৯ জন ও ঢাকার বাইরে ৩০ জন ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ভর্তি ১৬৪ জনের মধ্যে ৩২ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে এবং ১৩২ জন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হন।

পরিসংখ্যানে দেখা গেছে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩০ জুলাই) পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সর্বমোট ২ হাজার ৪৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৪৯ জন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী