বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৩২৩ জন রোগী।

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবারও কিছুটা কমে ৪২.৭০ ভাগে নেমেছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৯ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৪ জন করোনায় আক্রান্ত।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন করোনায় আক্রান্ত ছিলেন। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৩২৩ জন রোগীর মধ্যে ১৪৩ জন করোনা আক্রান্ত। অন্যদের করোনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ২৪ ঘণ্টায় ১২ জনসহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৬৭ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৯৭ জন করোনায় আক্রান্ত ছিলেন।

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার একদিনে প্রায় ১০ ভাগ কমেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে প্রকাশিত রিপোর্টে ১৯২ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২.৭০ ভাগ।

এর আগে, বুধবার (২৮ জুলাই)-এর রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ৫২.৬৫ ভাগ। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

এ জাতীয় আরও খবর

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার