,

ফের অবনতি হচ্ছে ভারতের করোনা পরিস্থিতির, বাড়ছে দৈনিক সংক্রমণ

news-image

অনলাইন ডেস্ক : গত তিন দিন ধরেই ৪০ হাজারের বেশি রয়েছে ভারতের দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ২৩০ জন। সব মিলিয়ে মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৩৪৪ জন।

দেশটির দৈনিক আক্রান্তের অর্ধেকই হচ্ছে কেরালায়। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে আক্রান্ত ২২ হাজারের বেশি। মহারাষ্ট্রে তা ৭ হাজারের বেশি। কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে গত কয়েকদিনে দৈনিক আক্রান্ত ফের দু’হাজার ছাড়িয়েছে। তবে উড়িষ্যা এবং আসামে গত সপ্তাহের তুলনায় কম রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু উত্তর-পূর্বের রাজ্যগুলোতে সংক্রমণ পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।

গত দু’দিন ধরেই দেশটিতে দৈনিক মৃত্যু ছিল ৬০০-এর বেশি। শুক্রবার তা একটু হলেও কমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। গোটা মহামারী পর্বে দেশটিতে প্রাণ হারালো ৪ লাখ ২৩ হাজার ২১৭ জন।
দৈনিক আক্রান্ত বেশি হওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১ হাজার ৩১৫। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৫ হাজার ১৫৫ জন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের