,

মুশফিকের সঙ্গে অবিচার করা হয়েছে

news-image

স্পোর্টস রিপোর্টার : দীর্ঘ চার বছর পর বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। তবে বাংলাদেশে আসার আগে অজিরা অনেক শর্ত জুড়ে দিয়েছিলো বিসিবিকে। অবশ্য সেই সব সকল শর্ত বিসিবি এক বাক্যে মেনে নিয়েছে।

ফলে বৃহস্পতিবার (২৯ জুলাই) চার্টার্ড বিমানে করে ঢাকায় পা রাখে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এই সিরিজ মিস করবেন বাংলাদেশে ক্রিকেট দলের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ান বোর্ডের না চাওয়াতেই এই সিরিজে খেলতে পারছে না মুশি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন হঠাৎ করে করোনায় পজিটিভ হয় মুশফিকের বাবা-মা। যার কারণে সিরিজের মাঝপথেই দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। ওই সময় জৈব সুরক্ষার বলয় থেকে বের হয়ে যান মুশফিক। তাই অজিদের শর্তের বেড়াজালেই খেলা হচ্ছে না তার।

উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে থেকে সিরিজ শেষ করে বাংলাদেশ জৈব সুরক্ষা বলয়ে থাকবে। ম্যাচ অফিশিয়ালদেরও সিরিজের আগে থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে। মাঝপথে বলয় ভেঙে বেরিয়ে আসায় খেলা হবে না মুশফিকের। সমর্থকদের পাশাপাশি তার খেলতে না পারা নিয়ে হতাশা আছে দলের ভেতরেও।

এই সিরিজে দলে থাকা এক সদস্যের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো, ওই সদস্য বলেন, ‘মুশফিকুর রহিমের সঙ্গে যেটা হয়েছে, সেটা অবিচার। আমরা বাণিজ্যিক ফ্লাইটে তিনটি বিমানবন্দর পেরিয়ে এসেছি। আমার মনে হয় না মুশফিককে এই সিরিজের বাইরে রাখা খুব যুক্তিযুক্ত কিছু। সে পারিবারিক কারণে সিরিজের মাঝপথে দেশে এসেছে। এর মাত্র দুই-তিন দিন পরে কোয়ারেন্টাইনে ঢুকতে না দেওয়াটা ঠিক না।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ