,

বৈধ পথে যেতে পারলে কেউ অবৈধ পথে যাবে না (ভিডিও)

news-image

সরকারকে জিটুজি’র দিকে গুরুত্ব দিতে হবে। বৈধ পথে যেতে পারলে মানুষ অবৈধ পথে যাবে না। সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান এ অভিমত দিয়েছেন। তিনি বলেছেন, বৈধভাবে বিদেশে যেতে বাধা সৃষ্টি হওয়ার কারণেই মানুষ অবৈধ পথে বিদেশে যাচ্ছে। তিনি বলেন, জিটুজি’র মাধ্যমে গত তিন বছরে মাত্র ৭ হাজার লোক মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। কিন্তু বছরে যেখানে ৩-৪ লাখ লোক পাঠানোর কথা ছিল। সুতরাং সরকারকে জিটুজি‘র দিকে গুরুত্ব দিতে হবে। জনশক্তি রফতানির বিষয়ে শক্তভাবে তদারকি করতে হবে।

সোমবার বিকালে জি টেলিভিশনে অনুষ্ঠিত স্ট্রেইট লাইন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
নাঈমুল ইসলাম খান বলেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা অবৈধভাবে মানবপাচার। কিন্তু আমি বলতে পারি হয়তো এই সমস্যা একদিন থাকবে না। কারণ যখন কোনো সমস্যা জনসম্মুখে প্রকাশিত হয় তখন সেটা আলোচনার মাধ্যমে সমাধান হয়। কিন্তু বর্তমান সমস্যা সমাধান হয়ে গেলে আবার অন্য কোনো একটা বড় সমস্যা দেখা দিবে। সে জন্যে প্রস্তুতি থাকা জরুরি।

নাঈমুল ইসলাম খান আরও বলেন, মানুষকে কেউ পাচার করছে না। মানুষ নিজেই পাচার হচ্ছে। কারণ যারা পাচার হচ্ছে তাদের তো আর দালালরা জোর করে ধরে নিয়ে যাচ্ছে না। তারাই দালালদের পিছনে ঘুরে বেড়ায়। সুতরাং এই মানবপাচার সমস্যা সমাধান করতে হলে আইনকে শক্তিশালী করতে হবে এবং বৈধভাবে যাতে বিদেশে যাওয়া যায় সেই সুযোগকে আরো সম্প্রসারিত করতে হবে। কারণ মানুষ যদি জানে বৈধভাবে বিদেশে যাওয়ার বিভিন্ন সুযোগ আছে তাহলে সে আর অবৈধভাবে বিদেশ যাবে না।

অনুষ্ঠানে সুপ্রীম কোর্টের সাবেক রেজিস্টার ইকতেদার আহমেদ বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় পাচ্ছে না বলে সাগর পাড়ি দিয়ে অন্য দেশে যেতে বাধ্য হচ্ছে। আর বাংলাদেশিরা স্বল্প খরচে দালালদের প্রলোভনে একই পথে পা বাড়াচ্ছে।

https://www.youtube.com/watch?v=bDUGzgz_g5g

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা