,

আবার শাহরুখ-কাজল?

news-image
দিলওয়ালে ছবির দৃশ্যে কাজল ও শাহরুখ খান

দিলওয়ালে ছবির দৃশ্যে কাজল ও শাহরুখ খান

কিছু দিন ধরে তাঁর ছবিতে শাহরুখের অভিনয়ের কথা শোনা যাচ্ছিল। আর কিং খান যে মুখ্য চরিত্রে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। এখন এই প্রকল্পটির আরও কিছু তথ্য ফাঁস হয়েছে। শাহরুখের সঙ্গে নাকি কাজলও এই ছবিতে আসতে পারেন। সর্বশেষ ‘দিলওয়ালে’ ছবিতে এই জুটিকে দেখা গেছে। শাহরুখ-কাজল আবার জুটি বাঁধলে অনুরাগীদের জন্য এর থেকে সেরা উপহার আর হতে পারে না। এই ছবির গল্প কিছুটা ফাঁস হয়েছে। জানা গেছে, ছবিটি সোশ্যাল-কমেডিভিত্তিক হতে চলেছে।

শাহরুখ খান ও কাজল

শাহরুখ খান ও কাজল
সংগৃহীত

শুধু শাহরুখ-কাজল জুটি নয়, এই ছবিতে নাকি আরও চমক দেবেন রাজকুমার। শোনা যাচ্ছে, ছবির অন্যান্য মুখ্য চরিত্রে বিদ্যা বালান, তাপসী পান্নু, মনোজ বাজপেয়ী আর পঙ্কজ ত্রিপাঠির মতো ওজনদার তারকাদের দেখা যেতে পারে। রাজকুমারের এই ছবির গল্প দুই দেশকে নিয়ে লেখা হয়েছে। ভারতের পাঞ্জাব আর কানাডাকে তিনি তাঁর গল্পের মাধ্যমে সংযুক্ত করেছেন।

শাহরুখ খান।

শাহরুখ খান।
ইনস্টাগ্রাম

খবর অনুযায়ী, রাজকুমার হিরানীর এই ছবিতে শাহরুখের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন কাজল। আর তাপসীকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে। তাপসী দুই দেশের কাহিনি সবার সামনে তুলে ধরবেন। বিদ্যা বালানের আক্ষেপ ছিল শাহরুখের সঙ্গে কখনো পর্দায় আসেননি। এবার হয়তো তাঁর আশা পূরণ হবে। সব ঠিকঠাক এগোলে রাজকুমার হিরানী আগামী এপ্রিল থেকে এই ছবির শুটিং শুরু করবেন।

সম্প্রতি শাহরুখ-কাজল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সম্প্রতি শাহরুখ-কাজল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট