যখন বৃদ্ধ হব তখন গানগুলো শুনব

news-image
কলেজে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অনুষ্ঠানে নিয়মিত গান গাওয়ার ডাক পেতেন অভিনেত্রী রোবেনা রেজা জুঁই
কলেজে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অনুষ্ঠানে নিয়মিত গান গাওয়ার ডাক পেতেন অভিনেত্রী রোবেনা রেজা জুঁই
ছবি: সংগৃহীত

কলেজে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অনুষ্ঠানে নিয়মিত গান গাওয়ার ডাক পেতেন অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। বিশ্ববিদ্যালয় লাইব্রেরি বা টিএসসিতে একা পেলেই বন্ধুরা গান শোনানোর বায়না ধরত। এই বন্ধু ও কিছু পরিচিতজনদের কথায় বাধ্য হয়ে দুই বছর আগে গাইতে রাজি হন। এত দিন পরে কেন রিলিজ দিচ্ছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের এত গুণী শিল্পী সেখানে আমার গান কীভাবে শ্রোতারা নেবেন, সেটা নিয়েই ভয়ে ছিলাম। গানটি রেকর্ডিং করার পরে পরিচিত অনেকেই প্রশংসা করায় রিলিজ দিতে সাহস পাচ্ছি। নেগেটিভ–পজিটিভ কী সমালোচনা আসে, সেটা নিয়েই চিন্তিত।’

‘তোমায় ঘিরে সব’ শিরোনামের গানটি আজ জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে
ছবি: সংগৃহীত

তাঁর পছন্দের সংগীতশিল্পী তালিকায় আছেন লতা মঙ্গেশকর, সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, কিশোর কুমার, শাকিলা জাফর। তাঁদের গান নিয়মিত শোনেন। অনেক আগে থেকে তাঁর পছন্দের শিল্পীদের গান মুখস্থ। তিনি বলেন, ‘আমার একটি বিশেষ গুণ ছিল, গান শুনে সুর গলায় তুলতে পারতাম।। তখন মনে হতো, ইশ্‌ যদি রুনা লায়লা ম্যাডামের মতো গলাটা পেতাম। তাহলে আর কিছুই চাওয়ার থাকত না। বিশেষ করে রুনা লায়লা ও কিশোর কুমারের গান শুনে আমি অন্য দুনিয়ায় চলে যাই। গান নিয়ে এখন খুব বেশি আগ্রহ নেই। নিজের জন্যই কিছু গান করতে চাই।’

আমার একটি বিশেষ গুণ ছিল, গান শুনেই হুবহু গাইতে পারতাম

আমার একটি বিশেষ গুণ ছিল, গান শুনেই হুবহু গাইতে পারতাম
ছবি: সংগৃহীত

অভিনয় নিয়েই তাঁর ব্যস্ততা। এবার ঈদে মেডেল, জল্লাদ, সরিসহ একাধিক নাটক এবং শর্টফিল্ম মুক্তি পেয়েছে। এই অভিনয়ে আসার নাকি তাঁর কোনো পূর্বপরিকল্পনাই ছিল না। তিনি বলেন, আমার স্বামী (মোশাররফ করিম) নিয়মিত অভিনয় করতেন। তাঁকে নিয়মিত অভিনয়ে দেখতাম। বিভিন্ন শুটিং ইউনিটে যেতাম। আর আগে থেকে কালচারাল সেক্টরে কাজ করার ইচ্ছা ছিলো যেহেতু গান করতাম।। তখন অভিনয়ের প্রতি আমার একধরনের আগ্রহ জন্মাচ্ছিল। অনেকেই অভিনয়ের অনুরোধ করত। এভাবেই শুরু।’

‘তোমায় ঘিরে সব’ শিরোনামের গানটি আজ জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। তার সঙ্গে গানটি গেয়েছেন জাসিউর রহমান। গানটি লিখেছেন স্নেহাশিস ঘোষ। মিউজিক করেছেন শেখ রেজোয়ান। মিউজিক ভিডিওর চিত্রনাট্য লিখেছেন মোশাররফ করিম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বিকাশ সাহা।

রোবেনা রেজার সঙ্গে গানটি গেয়েছেন জাসিউর রহমান

রোবেনা রেজার সঙ্গে গানটি গেয়েছেন জাসিউর রহমান
ছবি: সংগৃহীত

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী