বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনাইটেড হাসপাতালের আগুনে নিহত চার পরিবার এক কোটি টাকা পেল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে আগুনে নিহত ৪ ব্যক্তির পরিবারকে আদালতের আদেশ অনুসারে ২৫ লাখ টাকা করে ১ কোটি টাকা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর সমঝোতার মাধ্যমে নিহত অপর এক ব্যক্তির পরিবারকে ইতিপূর্বে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ২৭ মে ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের বাইরে করোনা আইসোলেশন ইউনিটে আগুন লেগে লাইফ সাপোর্টে থাকা পাঁচ রোগীর মৃত্যু হয়। তাঁরা হলেন রিয়াজুল আলম, খোদেজা বেগম, ভারনন অ্যান্থনি পল, মো. মনির হোসেন ও মো. মাহাবুব।

ওই ঘটনায় ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে নিহত রিয়াজুলের স্ত্রী ফৌজিয়া আক্তার, নিহত খোদেজার ছেলে মো. আলমগীর ও সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়াজ মোহাম্মদ মাহাবুব গত বছর পৃথক রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে গত ১১ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে নিহত চার ব্যক্তির পরিবারকে ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে দিতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। হাসপাতাল কর্তৃপক্ষের আবেদন নিষ্পত্তি করে দিয়ে গত ২৯ এপ্রিল আপিল বিভাগ নিহত ৪ ব্যক্তির পরিবারকে ২৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন। ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে ওই অর্থ দিতে বলা হয়।

ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের অন্যতম আইনজীবী মোস্তাফিজুর রহমান খান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ অনুসারে নির্ধারিত ৩০ দিনের মধ্যে নিহত ৪ পরিবারের সদস্যদের ২৫ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। সমঝোতার মাধ্যমে নিহত মো. মনির হোসেনের পরিবারকে এর আগে ২০ লাখ টাকা প্রদান করা হয়।

নিহত মাহাবুবের একমাত্র ছেলে আনান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে ২৫ লাখ টাকা দিয়েছে। মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় আছি।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা