বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাদাখে আমির-কিরণের সংবাদ সম্মেলন

news-image

অনলাইন ডেস্ক : কলকাতা থেকে লাদাখ! ‘লাল সিং চাড্ডা’ ছবির জন্য প্রায় ভারত ঘুরে শুট করেছেন আমির খান। কালজয়ী ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক এটি। আমিরের সঙ্গে ছবির সহ-প্রযোজনা করছেন তার স্ত্রী কিরণ রাও। পনেরো বছরের দাম্পত্যের পরে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা করেছেন এই মাসের শুরুর দিকে। তবে তাদের পেশাদার সম্পর্কে তার কোনও আঁচ পড়েনি। সেটের বিভিন্ন ছবি প্রকাশ্যে এনে এবং একসঙ্গে সংবাদ সম্মেলন করে হয়তো সেই বার্তা দিতেই চাইছেন তারা।

সম্মেলনে লাদাখের পর্যটনের বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন আমির ও কিরণ। জানিয়েছেন, তাদের ভাল লাগার কথা। শুটিংয়ের কারণে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছিল ছবির টিমের বিরুদ্ধে। পরে তা অস্বীকার করে আমির বিবৃতি দেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের ভাবমূর্তি সামলাতে এই বৈঠকের আয়োজন বলে অনুমান করা যায়।

অভিনয়ের পেশায় আমিরের দীর্ঘ দিনের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। ‘লাল সিং চাড্ডা’র শুটিং এবং মুক্তি করোনাভাইরাসের সংক্রমণের কারণে পিছিয়ে গিয়েছিল। পরিস্থিতি ঠিক থাকলে, এ বছ ছবির রিলিজ হতে পারে।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা

গ্রামে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদার