বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক অর্থমন্ত্রী এ এম এ মুহিত সিএমএইচে ভর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো আছে।

এ কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুর রহমান।
আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের মুঠোফোনে কল করা হলে তা রিসিভ করেন তৌহিদুর রহমান। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী একটি বৈঠকে রয়েছেন বলে কথা বলতে পারছেন না।

তৌহিদুর রহমান বলেন, পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তিনি জেনেছেন, আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা ভালো আছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিএমএইচে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়। আবদুল মুহিতের অক্সিজেন স্যাচুরেশন ৯৬। পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভাইয়ের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভাইয়ের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল মাল আবদুল মুহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে গত রোববার। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি ঢাকার বনানীর নিজ বাসাতেই ছিলেন। একই দিন আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিতেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আবদুল মুহিতের দুই দফা টিকা নেওয়া আছে।

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত এ যাবৎ ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টি আওয়ামী লীগ সরকার আমলের। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য। আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা