,

১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ১০২ টাকা

news-image

অনলাইন ডেস্ক : বেসরকারিখাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৮৯১ থেকে ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিশ্ববাজারে দাম বাড়ায় বাংলাদেশেও দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী আগস্ট মাস থেকে এই দাম কার্যকর হবে।

একইসঙ্গে লিটারে ৪ টাকা ৭১ পয়সা বেড়েছে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দামও। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটারে হচ্ছে ৪৮ টাকা ৭১ পয়সা। আগে এটি ছিল ৪৪ টাকা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল।

এর আগে গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে।

সংবাদ সম্মেলনে মো. আবদুল জলিল বলেন, ‘যেহেতু আমদানি পর্যায়ের দামের সাথে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এর বাইরে মুদ্রার মান আর মূসকের পরিবর্তন ছাড়া অন্য কিছু বিবেচনায় আনা হয়নি।’

তিনি বলেন, ‘সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি থেকে এলপিজি আমদানি করা হয় এবং তারাও প্রতি মাসে দাম নির্ধারণ করে দেয়। জুলাই মাসে সৌদিতে প্রোপেন ও বিউটেনের ঘোষিত গড় দাম বিবেচনায় আমাদের দেশে আগস্ট মাসের জন্য দাম নির্ধারণ করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা