,

একেবারে নতুন লুকে দিতিপ্রিয়া

news-image

বিনোদন ডেস্ক :জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণী’তে অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। দীর্ঘ চার বছরের জার্নি শেষ করে ওয়েব সিরিজের যাত্রা শুরু করেছেন এই অভিনেত্রী। একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া। হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘তানসেনের তানপুরা’-এর তিন নম্বর সিজনে দেখা যাবে তাকে। ওয়েব সিরিজে এটাই দিতিপ্রিয়ার প্রথম কাজ। তবে সিরিজে তার অভিনীত চরিত্র নিয়ে এখনই কিছু জানা যায়নি। তবে রানীমা ইমেজ ভেঙে নয়া লুকের ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছেন। ছবি দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। ছবির লুক দেখে বোঝা যাচ্ছে সিরিজে আধুনিক চেহারাতেই দেখা যাবে দিতিপ্রিয়াকে। এই সিরিজে আরও অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় আর রূপসা চট্টোপাধ্যায়।

করুণাময়ী রানী রাসমণি’র শেষ শুটিংয়ের সময় দিতিপ্রিয়া বলেছিলেন, শেষ শটটা দিলাম অদ্ভুত একটা অনুভূতি। পুরো শট শেষে একটা সময় আমাকে চোখ বন্ধ করতে হতো, চোখ বন্ধ করেওছিলাম। যখন চোখ খুললাম দেখলাম, ইউনিটের সবাই হাউমাউ করে কাঁদছে। সেই সময় নিজেকে কি ধরে রাখা যায়? আমারও চোখ জলে ভরে গেল।’

 

দিতিপ্রিয়ার সঙ্গে বিশ্বাসবসুর নাম জড়িয়ে প্রেমের জল্পনাও শুরু হয়েছিল টালিপাড়ায়। গুজব বলে এই জল্পনা উড়িয়েছিলেন দুজনেই। তবে নতুন লুকে সবাইকে চমকে দিয়েছেন দিতিপ্রিয়া।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা