,

কেন্দ্রে কেন্দ্রে টিকা নিতে মানুষের ভিড়

news-image

অনলাইন ডেস্ক : ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালে করোনার টিকা নিতে মানুষের ভিড়
রাজধানীসহ সারা দেশে বর্তমানে চীনের তৈরি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেয়া হচ্ছে। আপাতত অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা প্রদান বন্ধ রয়েছে। তবে টিকা নিতে কেন্দ্রগুলোতে প্রতিদিন মানুষের ভিড় বাড়ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩ জন। আর মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৩৮ জন।

সিনোফার্মের টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৫ হাজার ৬৩৮ জন রয়েছেন। আর নারী রয়েছেন ৮২ হাজার ৩৬৫ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ লাখ ৫৪ হাজার ৭০১ জনে।

অপরদিকে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৮০৫ জন ও নারী ৩ হাজার ৭২৪ জন রয়েছেন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন ২৩ হাজার ৫৯৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মডার্নার টিকা গ্রহণকারী ৬৩ হাজার ৩৮ জনের মধ্যে ৩৯ হাজার ৭৭৪ জন পুরুষ ও ২৩ হাজার ৯৬৪ জন নারী রয়েছেন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা হলো ৫ লাখ ৪৫ হাজার ৪৫৩ জন।

এর আগে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনার টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। তখন থেকে ২৬ জুলাই পর্যন্ত ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। এ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

এছাড়া ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫০ হাজার ২৩৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নেন ২৮৮ জন।

এদিকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারাদেশে এক কোটি ৩৪ লাখ ৭১ হাজার ১২৭ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট