,

দ্বিতীয় সংসার ভাঙল ন্যান্সির, ফের বিয়ের ইঙ্গিত

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তার স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। এর ফলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পীর দ্বিতীয়বারের মতো সংসার ভাঙল। এখন সেপ্টেম্বরে তৃতীয় বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।

এর আগে, ন্যান্সির একটি ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো, ন্যান্সি নিজেই মিউচুয়্যাল ডিভোর্সের কথা জানিয়েছেন। একইসঙ্গে নতুন করে দাম্পত্য জীবন শুরুর ইঙ্গিতও দিয়েছেন।

আজ ২৮ জুলাই ন্যান্সির এক ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি উঠে আসে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়ে গেছে।’ এর বেশি কিছু না জানালেও ন্যানসি এই প্রতিবেদককে সেপ্টেম্বরে নতুন জীবন শুরু করার ইঙ্গিত দেন।
২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। জায়েদ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা এবং ব্যবসায়ী। ন্যান্সির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে, ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে বিচ্ছেদ হয় তাদের।

উল্লেখ্য, ন্যান্সির সংগীত ক্যারিয়ার শুরু ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের মাধ্যমে। ২০০৯ সালে তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশিত হয়। ২০১১ সালে ‘প্রজাপতি’ চলচ্চিত্রে গান গেয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি