,

ব্রাহ্মণবাড়িয়ায় দেনাদারের হামলায় ব্যবসায়ীর কান কর্তন, মামলা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা চাইতে গিয়ে কবির মিয়া (৩২) নামে এক “ক্রোকারিজ” ব্যবসায়ীর কান কর্তনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারী খায়রুল ও দ্বীন ইসলামের বাড়িও একই গ্রামে।বর্তমানে ছুরির আঘাতে কান কর্তনের ঘটনায় আহত কবির ঢাকায় একটি বার্ণ হাসপাতালে চিকিসাধীন অবস্হায় আছেন।
আহত কবিরের পরিবার ও স্হানীয়রা জানান,হামলায় আহত কবির মিয়া অরুয়াইল বাজারে “কবির ক্রোকারিজ” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। হামলাকারী গ্রামে গ্রামে ফেরি করে মাল বিক্রয় করেন। গত কিছুদিন আগে হামলাকারীরা ব্যবসায়ী কবির মিয়ার কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নেয়।
পাওনা টাকা চাইতে হামলাকারী খায়রুলের বাড়িতে গেলে সে  উচ্চ বাক্য করে এক পর্যায়ে ভাই দ্বীন ইসলামকে নিয়ে কবিরের উপর হামলা করে। ছুরি দিয়ে কবিরের বাম কানের লথি কেটে দেয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন বলেন,কবিরের উপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা