,

যে শঙ্কা নিয়েই অস্ট্রেলিয়া সিরিজে নামবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে প্রথমে ছিটকে যান তামিম ইকবাল। পরে পারিবারিক কারণে মুশফিকুর রহিম। সবশেষ জানা গেল লিটন দাসও খেলতে পারবেন না অস্ট্রেলিয়া সিরিজে। এ অবস্থায় অজিদের বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগে বড্ড বিপাকে নির্বাচকেরা।

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি স্কোয়াডটাই খেলবে অস্ট্রেলিয়া সিরিজে। নতুন করে স্কোয়াড ঘোষণা হবে না। তামিম, মুশফিক ও লিটন দাস ছিটকে যাওয়ায় ১৭ সদস্যে নেমে এসেছে স্কোয়াডটি।

এখন চোট বা পারিবারিক কারণে আর কোনো ক্রিকেটার ছিটকে গেলে সেটা হবে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। কারণ বায়ো-বাবলে প্রবেশের সময় পেরিয়ে যাওয়ায় নতুন করে কোনো খেলোয়াড় স্কোয়াডে অন্তর্ভুক্তির সুযোগ নেই।

সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমনও বিষয়টি নিয়ে চিন্তিত, ‘এখান থেকে কেউ যদি অসুস্থ হয়, কারও যদি পারিবারিক সমস্যা হয় আল্লাহ না করুক, তাহলে কিন্তু বাইরে থেকে আমরা কাউকে নিতে পারব না। জিম্বাবুয়েতে যে স্কোয়াডটা রয়েছে তাদের নিয়েই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে।’

জিম্বাবুয়েতে ক্রিকেটাররা বায়ো-বাবলের মধ্যেই রয়েছেন। ঢাকায় ফিরেও তারা সরাসরি ঢুকে পড়বেন জৈব সুরক্ষা বলয়ে।

হাবিবুল অবশ্য এই চ্যালেঞ্জ মোকাবিলার তাগিদ দিলেন ক্রিকেটারদের। তরুণদের প্রতিও বার্তা থাকল তার, ‘আমাদেরকে এসব মেনে নিয়েই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে হবে। এটাকে অজুহাত দেখাতে চাচ্ছি না। তবে অবশ্যই এটা বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে নতুনদের জন্য এটা বড় সুযোগও।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া দলের। ৩ আগস্ট অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ