,

দ্বিতীয় বারে মা হচ্ছেন ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ও বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন? বচ্চন পরিবারে নতুন সদস্যের আগমনের খবর পেতে মরিয়া অনুরাগীরা। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার ‘দ্বিতীয় সন্তান’-এর খবর চার দিকে চাউর হয়ে গিয়েছে। কিন্তু সে খবর কি আদৌ সত্যি? উত্তর মেলেনি, কিন্তু নেটাগরিকরা সূত্র খুঁজতে ব্যস্ত।

সম্প্রতি ঐশ্বরিয়ার কয়েকটি ছবিতে তার ‘বেবি বাম্প’ দেখা গিয়েছে বলে দাবি নেটাগরিকদের একাংশের। তার পোশাক বাছাই, পোশাক পরার কায়দা এবং ছবি তোলার ভঙ্গি দেখে সন্দেহ তৈরি হয়েছে, ‘আবার মা হবেন অভিনেত্রী?’

 

ইনস্টাগ্রামে অভিনেত্রীর কয়েকটি ছবি চারদিকে ছড়িয়ে পড়েছে। ছবিতে অভিষেক, কন্যা আরাধ্যাও রয়েছেন। সঙ্গে দেখা গিয়েছে, দক্ষিণের সুপারস্টার শরৎকুমার ও তার দুই কন্যাকেও।

কালো লম্বা ড্রেসের সঙ্গে কালো রঙের প্যান্ট পরেছেন ঐশ্বরিয়া। কিন্তু সব ছবিতে পেটের সামনে নিজের হাত রেখেছেন তিনি। তা দেখেই অনুরাগীদের সন্দেহ, নিজের ‘বেবি বাম্প’ লুকিয়ে রাখার চেষ্টা করছেন ঐশ্বরিয়া। একটি ছবিতে তিনি সকলের পিছনে দাঁড়িয়েছেন বলে তার পেট দৃশ্যমান নয়। কারও আবার দাবি, লুকিয়ে রাখার চেষ্টা করলেও ‘বেবি বাম্প’ লক্ষ করেছেন তারা। অনেকে নেটমাধ্যমে আবার ঐশ্বর্যাকে মা হওয়ার শুভেচ্ছা জানাতেও শুরু করে দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের