শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া শুরু

news-image

আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে করোনা প্রতিরোধে ঘোষিত লকডাউন বাস্তবায়ন বিষয়ে এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে করোনা প্রতিরোধক টিকা নেওয়া যাবে। এর আগে দেশের ইউনিয়ন পর্যায়ে টিকা কেন্দ্র স্থাপনের কাজ সম্পন্ন করা হবে। যাদের এনআইডি নেই তাদেরও বিশেষ পদ্ধতিতে রেজিস্ট্রেশনের আওতায় এনে টিকা দেওয়া হবে। এ কাজের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত থাকতে হবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘লকডাউন আগামী ৫ আগস্ট পর্যন্তই চলবে। লকডাউন যাতে আরও কঠোর হয় সে বিষয়ে মাঠে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’তিনি বলেন, ‘সবাইকে মাস্ক পরতেই হবে। স্বাস্থ্যবিধি মানতেই হবে। ফ্রন্টলাইনারদের পরিবারের সদস্য, যাদের বয়স ১৮ বছর, তারা সবাই টিকার আওতায় আসবে।’

মন্ত্রী বলেন, ‘যাদের বয়স ৫০ এর বেশি তাদের সংক্রমণের হার ৭৫ শতাংশ; অথচ এদের মধ্যে টিকা নেননি ৯০ শতাংশ। ৫০ ঊর্ধ্ব সব নাগরিককে টিকার আওতায় আনতেই হবে।’

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পুলিশ, বিজিবি, আনসার, চারটি গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিতি ছিলেন। সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা