শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোভনীয় স্বাদে গরুর ভুড়ি ভুনা

news-image

নাহিদা রিনথী
আমাদের দেশে কুরবানির ঈদ মানে গরুর মাংসের নানান পদের আয়োজন। তবে গরুর মাংস ছাড়াও আরেকটি পদ খাওয়ার জন্য সবাই অনেক মুখিয়ে থাকে। আর এক্ষেত্রে পছন্দের শীর্ষে থাকে গরুর ভুড়ি বা বট। বেশ সুস্বাদু আর জনপ্রিয় পদটি করতে একটু কষ্টও হয়। তবে এটি রান্নার যতই জটিল হউক না কেন, তারপরও এর স্বাদের জন্য এটি অতুলনীয়। তাহলে চলুন জেনে নেই ভুড়ি রান্না করার পদ্ধতি।
রান্নার জন্য যা যা প্রয়োজন

• সেদ্ধ করা ভুড়ি- দুই কাপ

• রসুন বাটা- ১ টেবিল চামচ

• আদা বাটা- ১ টেবিল চামচ

• মরিচের গুঁড়ো- ১ টেবিল চামচ

• হলুদের গুঁড়ো- ১ টেবিল চামচ

• গরম মসলার গুঁড়ো- হাফ টেবিল চামচ

• জিরার গুঁড়ো- আধা চা চামচ

• আস্ত শুকনো মরিচ- কয়েকটি

• আস্ত গরম মসলা- পরিমাণমতো

• লবণ- স্বাদমতো

• পরিমাণমতো তেল

• জিরা গুড়ো- ১ টেবিল

• গোলমরিচের গুঁড়ো- আধা চা চামচ

• পেঁয়াজকুচি- আধা কাপ

• রসুনকুচি- ২ টেবিল চামচ

• পানি- পরিমাণমতো
রান্নার জন্য যা যা প্রয়োজন

শুরুতে একটি পাত্রে সেদ্ধ করা গরুর ভুঁড়ি নিন। এখন এতে রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখুন। এবার ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজকুচি, রসুনকুচি, আস্ত গরম মসলা, মসলায় মেশানো ভুঁড়ি ও গরম পানি দিয়ে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে শুকনো মরিচ ও জিরা গুড়ো দিন। এবার মাখা মাখা হয়ে এলে গরম গরম নামিয়ে পরিবেশন করুন মজাদার ভুঁড়ি ভুনা।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা