,

ভারতে ১৩২ দিন পর ৩০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ

news-image

অনলাইন ডেস্ক : ভারতে ১৩২ দিন পর দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা নামল ৩০ হাজারের নিচে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮৯ জন। এ বছর ১৭ মার্চ তা ছিল ২৮ হাজার ৯০৩। তারপর যত দিন গিয়েছে, ধারবাহিকভাবে বেড়েছিল দৈনিক আক্রান্ত। এক সময় তা চার লাখের গণ্ডিও ছাড়িয়েছিল। এরপর কমতে কমতে এই প্রথম তা ৩০ হাজারের নিচে নামল।

দৈনিক আক্রান্তের মতো কমছে করোনার জেরে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪১৫ জনের। সব মিলিয়ে কোভিড দেশটিতে প্রাণ কেড়েছে ৪ লাখ ২১ হাজার ৩৮২ জনের।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১৩ হাজারেরও বেশি। এর জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা নামল চার লাখের নিচে। এ বছর ২৫ মার্চ শেষবার দেশের সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৪ লাখের কম। দৈনিক সংক্রমণ বৃদ্ধির জেরে ধারাবাহিকভাবে বেড়েছিল সক্রিয় রোগী। এক সময় তা ৩৭ লাখও পেরিয়েছিল। কিন্তু সংক্রমণে লাগাম পড়তেই কমতে শুরু করে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ১০০ জন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের