বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিন তাড়াতে’ যুবককে শ্বাসরোধে হত্যা, কথিত দুই ওঝা আটক

news-image

‘নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলায় এক যুবককে জিন তাড়ানোর নামে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত দুই ওঝাকে আটক করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই যুবকের নাম রাসেল ঘরামী (৩০)। দুই সন্তানের বাবা রাসেল ওই এলাকার আলমগীর ঘরামীর ছেলে এবং পেশায় কৃষক।

মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন গাজী জানান, রাসেল দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। স্থানীয় ব্যক্তিদের ধারণা ‘জিনে ধরেছে’। এরপর সোমবার হিজলা গৌরবদী ইউনিয়নের বিছর গ্রাম থেকে ইসমাইল শেখ (২৫) ও ইমরান শেখ (২৩) নামে দুজনকে জিন তাড়ানোর জন্য বাড়িতে ডেকে আনা হয়। দুই ওঝা জিন তাড়াতে গিয়ে ঝাড়ফুঁকের একপর্যায়ে রাসেলের গলা টিপে ধরেন। এতে রাসেল অসুস্থ হয়ে পড়লে তাঁকে পার্শ্ববর্তী টেকেরহাট বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয়। ওই চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক বিন ইসলাম সোমবার রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, কথিত দুই ওঝাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা