বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিধিনিষেধ সর্বত্রই উপেক্ষা, গ্রেপ্তার ৫৬৬

news-image

নিজস্ব প্রতিবেদক : মকরোনাভাইরাসে দেশে প্রায় প্রতিদিনই মৃত্যু ও আক্রান্ত রেকর্ড হচ্ছে। আজও (সোমবার) ২৪৭ জনের মৃত্যু হয়েছে, রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজর ১৯২ জন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত। সংক্রমণ রোধে সরকার কঠোর বিধিনিষেধ দিয়ে মানুষকে ঘরে থাকতে বললেও মানছে না অনেকেই। কারণে অকারণে মানুষ রাস্তায় বের হয়েছে। বিধিনিষেধে অকারণে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ১৬৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ২৬ হাজার ২৫০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ১০ লাখ ২১হাজার টাকা।

সোমবার ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এডিসি ইফতেখায়রুল ইসলাম বলেন, প্রথম ধাপের লকডাউন শিথিল হবার পর চতুর্থ দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকা থেকে ৫৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও বিধিনিষেধে প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ৫২১টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ১২ লাখ ৭২ হাজার টাকা।

গণপরিবহনগুলো না চললেও প্রাইভেট কার, মাইক্রোবাস, জরুরি সেবা সংস্থার গাড়ি এবং খোলা দেখা গেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ও কঠোর ভাবেই দেখা গেছে।

আজ সকাল থেকে রাজধানীর মাতুয়াইল, শনির আখড়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা, সিটি কলেজ মোড়, রাসেল স্কয়ার মোড় এবং গণভবন চেকপোস্ট ঘুরে দেখা যায়, চেকপোস্টগুলোতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন ঠিকই, তবে রাস্তায় চলছে শত শত গাড়ি। বিধি নিষেধ ছিল অনেকটাই উপেক্ষিত।

ব্যক্তিগত গাড়িগুলোতে চিকিৎসক, নার্স, ব্যাংকের সাথে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীরা চলাচল করছেন। এছাড়া বেশিরভাগ মোটরসাইকেলে চলছেন বিভিন্ন ওষুধ কোম্পানির কর্মীরা।

এছাড়াও বহু মানুষ রাস্তায় বের হয়েছেন যাদের বেশিরভাগই বলছেন, হাসপাতালে রোগীকে খাবার দিতে যাবে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন বলেন, ‘বিধিনিষেধও প্রতিদিন ই নানা অজুহাতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। এতে শাস্তি হিসেবে তাদের এ জরিমান করা হয়েছে।

এদিকে ঈদের আগে করোনার উচ্চ সংক্রমণের মধ্যেও চলমান কঠোর বিধিনিষেধ ২৩ জুলাই পর্যন্ত শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে ঈদের পর আবারও ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধ দেওয়া হয়।

এতে বলা হয় ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনষেধ আরোপ করা হয়। এ সময়ে সর্বাবস্থায় জনসাধারণকে সতর্কাবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এর আগে, রোববার অকারণে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ২৩৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ৯৫০ টাকা। অন্যদিকে ট্রাফিক বিভাগ ৫২১টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে ১২ লাখ ৭২হাজার টাকা।

 

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের করণীয় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা